২২ মার্চ সিলেটে আওয়ামী লীগের বিভাগীয় সম্মেলন, আসছেন ওবায়দুল কাদের


২২ মার্চ সিলেটে আওয়ামী লীগের বিভাগীয় সম্মেলন, আসছেন ওবায়দুল কাদের
বিশেষ প্রতিনিধিঃ আগামী ২২ মার্চ সিলেটে আওয়ামী লীগের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফসহ আরো কয়েকজন কেন্দ্রীয় নেতা এতে উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ বলেন, ১৮ মার্চ এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। তবে অনিবার্যকারণে তা পিছিয়ে ২২ মার্চ নির্ধারণ করা হয়েছে। সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, বিভাগীয় সম্মেলন সফল করতে প্রস্তুতি ও প্রচার-প্রচারণা চলছে।

তিনি জানান,  সম্মেলন সফল করতে গত বৃহস্পতিবার যৌথ সভা করেছে জেলা আওয়ামী লীগ। আর মহানগর আওয়ামী লীগ যৌথ সভা করবে  আগামী শনিবার।

দলীয় সূত্রে জানা যায়, আগামী নির্বাচনকে সামনে রেখে দলকে সংগঠিত ও নেতাকর্মীদের উজ্জীবীত করতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে কেন্দ্রীয় নেতারা আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে তৃণমূলের নেতাকর্মীদের নির্দেশনা দেবেন। এছাড়া ঐক্যবদ্ধভাবে কাজ করারও নির্দেশনা প্রদান করা হবে। 

এদিকে, দীর্ঘদিন পর সিলেটে বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

Post a Comment

Previous Post Next Post