কুলাউড়ায় কমিউনিটি পুলিশিং, মাদক ও জঙ্গী বিরোধী মতবিনিময় অনুষ্ঠিত

কুলাউড়ায় কমিউনিটি পুলিশিং, মাদক ও জঙ্গী বিরোধী মতবিনিময় অনুষ্ঠিত
মোহাইমিন ইসলাম মাহিনঃ কুলাউড়া উপজেলার ৪ং জয়চন্ডি ইউনিয়নের ৯ং ওয়ার্ডের সদস্য মোঃ রমজান আলীর নেতৃত্বে গ্রামবাসীদের নিয়ে কুলাউড়া থানার আয়োজনে  "জঙ্গী ও মাদকের প্রতিকার, বাংলাদেশ পুলিশের অঙ্গীকার " এই শ্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং কার্যক্রম, মাদক ও জঙ্গী বিরোধী মতবিনিময় ও আলোচনা সভা গত ৯ মার্চ ঘাগটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় ও আলোচনা সভায় জনাব এটিএম নাইমুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এবং ৯ং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মুমিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা (পিপিএম)।
প্রধান অতিথির বক্তব্যে শামসুদ্দোহা বলেন,  আমাদের সবাইকে মাদক ও জঙ্গীবাদের বিরোদ্ধে রুখে দাঁড়াতে হবে। মাদক ও জঙ্গী নির্মূলে সবাইকে একসাথে কাজ করতে হবে। উপস্থিত অভিভাবকদের উদ্দ্যেশ্যে বলেন আপনারা সবসময় আপনাদের সন্তানের খোজ-খবর নিবেন, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করবেন। মাদক ও জঙ্গী নির্মূলে বাংলাদেশ পুলিশ সর্বদা তৎপর।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, মৌলভীবাজার জেলা পরিষদের ৫ং ওয়ার্ড সদস্য সেলিম আহমদ,  ৪ং জয়চন্ডি ইউনিয়নের ৯ং ওয়ার্ড সদস্য মোঃ রমজান আলী, কমিউনিটি পুলিশ ৯ং ওয়ার্ড সভাপতি শফিক উদ্দিন আহমদ, ঘাগটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুসনে আরা নাজনীন, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজ সেবক মোঃ রুমেল খান, কুলাউড়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ উসমান খান ফয়েজ, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি হাজী জুয়েল আহমদ, ৯ং ওয়ার্ডের সাবেক সদস্য ফজলুল আউয়াল, ইফতেখার উদ্দিন আহমদ মনা, ফজির আহমদ, হায়দার আলী, মোঃ আসগর খান, মোঃ মতই বখশ, মোজাহিদ আলী, ছাদিক বখশ ও মমতা আক্তার প্রমুখ। উপস্থিত সবাই মাদক ও জঙ্গী নির্মূলে একসাথে কাজ করার অঙ্গীকার করেন।

Post a Comment

Previous Post Next Post