মাধবপুরে বাসচাপায় কলেজছাত্র নিহত

মাধবপুরে বাসচাপায় কলেজছাত্র নিহত
মাধবপুর প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দরগা গেইট এলাকায় এনা পরিবহনের একটি বাসের চাপায় আবু বকর (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমুর্ষূ অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। নিহত আবু বকর মাধবপুর উপজেলার হরিতলা গ্রামের আইয়ূব আলীর ছেলে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন জানান, বিকেলে আবু বকর কাজ শেষে বাড়ি ফিরছিল। এ সময় ওই এলাকায় রাস্তার পাশে দাড়িয়ে থাকার সময় সিলেটগামী একটি এনা পরিবহনের বাস পেছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Post a Comment

Previous Post Next Post