অনলাইন ডেস্কঃ বান্দরবানের রুমায় গোলাগুলিতে তিন সন্ত্রাসী ও এক সেনা সদস্য নিহত হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
নিহত সেনা সদস্যের নাম হাবিবুর রহমান বলে জানিয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম চৌধুরী জানান, তিনি স্থানীয় ক্যাম্পে ওয়ারেন্ট অফিসার হিসেবে কাজ করছিলেন।