নিউজ ডেস্কঃ সকলের আস্থা আর ভালোবাসায় হাটি হাটি পা পা করে ৮ম বছরে পদার্পন করলো জনপ্রিয় এবং বস্তুনিষ্ঠ অনলাইন গণমাধ্যম প্রিয় কুলাউড়া।
২০১৪ সালের ১ ফেব্রুয়ারি অনলাইন নিউজ পোর্টাল প্রিয় কুলাউড়া যাত্রা শুরু করে ধারাবাহিকভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও পাশাপাশি সামাজিক কর্মকান্ড চালিয়ে আসছে।
✍ সম্পাদকের বাণী
প্রিয় পাঠক....
আলহামদুলিল্লাহ, শুভেচ্ছা, অভিবাদন, কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
জনপ্রিয় অনলাইন পোর্টাল 'প্রিয় কুলাউড়া' ৭ বছর পেরিয়ে ৮ম বছরে পদার্পণ করছে। এই প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকাটির পরিচালক, সব সাংবাদিক ভাই-বোন, কলা-কুশলীসহ পত্রিকার সঙ্গে যুক্ত আছেন তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
পাশাপাশি সকল পাঠক ও শুভানুধ্যায়ীদেরও বর্ষপূর্তির শুভেচ্ছা।
পাঠকপ্রিয় এ অনলাইন পোর্টাল'র প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি প্রত্যাশা করি, সামনের দিনগুলোতে ইতিবাচক খবর আমরা ছড়িয়ে দিতে চাই বিশ্বব্যাপী। আসুন সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাই। বাংলাদেশের গৌরব ছড়িয়ে পড়ুক পৃথিবীজুড়ে। আশা করি পত্রিকাটির বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ সংবাদ পরিবেশনের যে জ্বলন্ত দৃষ্টান্ত জাতির সামনে স্থাপন করেছে তা ভবিষ্যতেও অক্ষুণ্ণ থাকবে। ইনশাআল্লাহ।
- এ কে এম জাবের। সম্পাদক ও প্রকাশক। প্রিয় কুলাউড়া।