স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন রাইজিং স্টার ক্লাবের সাবেক সভাপতি যুক্ত্যরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি লিডার আহবাব হোসেন খান বাপ্পী কে ৪ ফেব্রুয়ারী শুক্রবার ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের সভাপতি পৌরসভার কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী ছোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক নাজমুল বারী সোহেল এর পরিচালনায় বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাইজিং স্টার ক্লাবের সদস্য মাওলানা কাজী ফজলুল হক খাঁন সাহেদ, ক্লাবের বোর্ড চেয়ারম্যান অধ্যক্ষ ফরহাদ আহমেদ, ক্লাবের সাবেক সভাপতি জুবের খাঁন, সংগঠক এডভোকেট মোস্তফা মহসিন, প্রতিষ্ঠা কালিন সদস্য বদরুল হুদা বাবু, সাবেক সাংগঠনিক বাবলা খাঁন।
ক্লাবের বিভিন্ন কার্যক্রম আরো গতিশীল করার আহবান জানান কমিনিউটি নেতা বাপ্পি খাঁন। ক্লাবের সভাপতি ও সম্পাদকের নিকট আহবান জানান যে সংগঠনে সামাজিক ও ক্রীড়া ক্ষেত্রে আরো গতিশীল করে তুলতে হবে কারন কুলাউড়া পৌরসভায় রাইজিং স্টার ক্লাবই একমাত্র রেজিষ্ট্রেশনকৃত সংগঠন।
এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সিঃ সহ সভাপতি আলমাছ পারভেজ তালুকদার, সহ সভাপতি শফিউল আলম সৌরভ, সহ সাধারণ সম্পাদক আশিক জাহান সাইফ, প্রচার সম্পাদক মুমিনুর রহমান অনিক, সাবেক সাংগঠনিক ফারহান আলী খাঁন, শাহরিয়ার আলম সাহাব প্রমুখ।