কুলাউড়া বন্ধুসভার উদ্যোগে পাঁচ শতাধিক মাস্ক বিতরণ



স্টাফ রিপোর্টারঃ করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ সারা দেশের মতো কুলাউড়াতেও বাড়ছে।

দৈনিক প্রথম আলোর পাঠক সংগঠন বন্ধুসভা কুলাউড়া শাখার উদ্যোগে ০২ ফ্রেব্রুয়ারি বুধবার  কুলাউড়া শহরের বিভিন্ন প্রান্তে জনসচেতনতায় মাস্কবিহীন চলাচলকারী জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

কুলাউড়া পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দিনব্যাপী মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

প্রায় পাঁচ শতাধিক মাস্কবিহীন চলাচলকারী জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। দিনব্যাপী এই কার্যক্রমে উপস্থিত ছিলেন কুলাউড়া বন্ধুসভার উপদেষ্টা ডাঃ হেমন্ত চন্দ্র পাল, শহীদুল ইসলাম তনয়, কাওছার আহমদ চৌধুরী সাব্বির, নাজমুল বারী সোহেল, সভাপতি স্বপন কুমার দাস, সহসভাপতি আশিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সামসু উদ্দীন বাবু, প্রশিক্ষণ সম্পাদক সুমন আহমদ, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক কামরুল চৌধুরী, সদস্য সজল মল্লিক, শিপু আহমদসহ কুলাউড়া বন্ধুসভার  আরো অনেকে।








Post a Comment

Previous Post Next Post