চট্টগ্রাম পুলিশ সদর দফতরে আগুন

চট্টগ্রাম পুলিশ সদর দফতরে আগুন


অনলাইন ডেস্কঃ চট্টগ্রামের লালদীঘিতে নগর পুলিশের সদর দফতরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সোমবার বেলা সোয়া ১১টার দিকে এ আগুন লাগে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দিন। তবে তিনি তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি। 

Post a Comment

Previous Post Next Post