তাঁরা ফ্রেমবন্দি হলেন

তাঁরা ফ্রেমবন্দি হলেন


অনলাইন ডেস্কঃ অয়ন মুখোপাধ্যায়ের তিন অধ্যায়ের আপকামিং ফ্যান্টাসি ছবি 'ব্রহ্মাস্ত্র' টিম এখন নিউ ইয়র্কে। ওই ছবিতে বিগ বি অমিতাভ বচ্চন ও রণবীর কাপুর একসঙ্গে অভিনয় করছেন। এই দুই অভিনেতা তাঁদের ব্যস্ত শিডিউল থেকে কিছুটা সময় বের করে নিউ ইয়র্ক সিটিতে একসঙ্গে সময় কাটান। 

অমিতাভ বচ্চন তাঁদের সেই মুহূর্তের কয়েক ঝলক টুইটারে শেয়ার করে লেখেন, রণবীর কাপুরের সঙ্গে নিউ ইয়র্ক সিটির রাস্তায় ঘুরতে বেরিয়েছি। সেলফি এবং অন্যান্য সব। 
ছবিতে দুই অভিনেতাকে নিউ ইয়র্ক শহরের রাস্তায় পাশাপাশি হাঁটতে দেখা যাচ্ছে। বিগ বি'র শেয়ার করা একটা ছবিতে রণবীর কাপুরকে অমিতাভ বচ্চনের সঙ্গে সেলফি তুলতেও দেখা যাচ্ছে। তবে আলিয়া ভাটকে (যিনিও 'ব্রহ্মাস্ত্র'র একটা অংশ) ছবিতে কোথাও খুঁজে পাওয়া যায়নি।

বিগ বি'র সঙ্গে প্রথমবার কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে রণবীর কাপুর জানান, তিনি একজন অভিনেতা হিসেবে আমাকে অনেক ভালোবাসেন ও শ্রদ্ধা করেন- যেটা দারুণ ব্যাপার। আমি ওঁর মতোই হতে চাই। তিনি প্রায় ৪৯ বছর কাজ করছেন, সম্ভবত বিশ্বের সবচেয়ে বড় সুপারস্টার তিনি। কিন্তু আজ পর্যন্ত তিনি যা নম্র, কর্মঠ ও তাঁর মধ্যে যা প্যাশন দেখা যায়, তা আমাকে একজন জুনিয়র অভিনেতা হিসাবে অত্যন্ত অবাক এবং ইন্সপায়ার করে।

অমিতাভ বচ্চন অনেক আগেই নিজের ব্লগে আলিয়া ভাট এবং রণবীর কাপুরের প্রশংসা করেছিলেন।
অমিতাভ বচ্চন এবং ব্রহ্মাস্ত্রের সকল কাস্ট সিনেমার সেট থেকে আপডেট শেয়ার করতেই থাকেন। কিছুদিন আগে বুলগেরিয়া থেকে অমিতাভ বচ্চন নিজের একটা ছবি শেয়ার করেন। নিচে দেখে নিনঃ

১৫ বছর পর 'ব্রহ্মাস্ত্র'র হাত ধরে বলিউডে ফেরত আসায় নাগার্জুনকে স্বাগত জানান প্রযোজক করণ জোহার। জানা গেছে, ডিম্পল কাপাডিয়া নাগার্জুনের বিপরীতে 'ব্রহ্মাস্ত্র' টিমে যোগ দেবেন।  
অয়ন মুখোপাধ্যায় পরিচালিত তিন অধ্যায়ের ফ্যান্টাসি একটা 'সুপারন্যাচারাল রোমান্টিক ফেয়ারি'- যার প্রথম ভাগ আগামী বছর আগস্ট মাসে মুক্তি পাবে।

Post a Comment

Previous Post Next Post