অনলাইন ডেস্কঃ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনা। এর পরও ফাইনালে মাঠে আর্জেন্টিনার উপস্থিতি থাকছে। তিনি নেস্তর পিতানা। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার ফাইনাল ম্যাচ পরিচালনা করবেন তিনি। সাবেক অভিনেতা নেস্তার রাশিয়া-সৌদি আরব উদ্বোধনী ম্যাচের পাশাপাশি ফ্রান্স-উরুগুয়ের কোয়ার্টার ফাইনালসহ চারটি ম্যাচ পরিচালনা করেছেন।
ফাইনালে পিতানার দুই সহকারীও তাঁর স্বদেশী—হার্নান মাইদানা ও হুয়ান পাবলো বেলাত্তি।
