দীর্ঘদিন পর প্লেব্যাকে সুবীর নন্দী ও সাবিনা ইয়াসমিন

দীর্ঘদিন পর প্লেব্যাকে সুবীর নন্দী ও সাবিনা ইয়াসমিন


অনলাইন ডেস্কঃ বাংলা গানের নন্দিত দুই শিল্পী সুবীর নন্দী ও সাবিনা ইয়াসমিন। একসঙ্গে অনেক জনপ্রিয় গানের কণ্ঠশিল্পী তারা। অনেক ছবিতে একসঙ্গে গানও গেয়েছেন। সম্প্রতি এ দুই তারকাশিল্পী দীর্ঘদিন পর আবারও একটি ছবির গানে কণ্ঠ দিলেন। ছবির নাম ‘কাঠগড়ায় শরৎচন্দ্র। পরিচালনা করেছেন আরিফুর রহমান।

সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে গানটিতে ভয়েস দিয়েছেন তারা। গানটি লিখেছেন জনপ্রিয় গীতিকার রফিকুজ্জামান, সুর করেছেন আলী আকরাম শুভ। নতুন গানে কণ্ঠ দেয়া প্রসঙ্গে সুবীর নন্দী বলেন, ‘ভালো লাগছে সুন্দর একটি গানে কণ্ঠ দিতে পেরে। এর কথা দারুণ।

অনেক দিন পর সাবিনা আর আমি কাজ করলাম। আশা করি সব মিলিয়ে ভালো কিছুই হবে।’ সাবিনা ইয়াসমিন বলেন, ‘সুবীর দা’র সঙ্গে অনেক দিন পর সিনেমার গানে কণ্ঠ দিলাম। কথাগুলো চমৎকার। শরৎচন্দ্রের ওপর ছবিটি তৈরি হচ্ছে।

আশা করি ছবিতে গানটি দর্শকদের কাছে উপভোগ্য হবে।’ এদিকে কাঠগড়ায় শরৎচন্দ্র ছবিটির শুটিং প্রায় শেষের পথে। শিগগিরই শেষের লটের শুটিং শুরু হবে। ছবিটিতে অভিনয় করছেন ফেরদৌস, পপি, ইমন ও তমা মির্জা।

শরৎচন্দ্রের রূপে বিশেষ চরিত্রে অভিনয় করছেন নাট্যাভিনেতা ও নির্মাতা গাজী রাকায়েত। এ ছবিটি শরৎচন্দ্রের গল্পের বিভিন্ন চরিত্র নিয়ে তৈরি করা হচ্ছে। চরিত্রগুলোর পাওয়া না পাওয়া নিয়ে শরৎচন্দ্রের কাছে কৈফিয়তমূলক গল্প এটি। গতানুগতিক ধারার বাইরের গল্প নিয়ে নির্মিত এ ছবিটি দর্শকদের ভালো লাগবে বলেই নির্মাতার বিশ্বাস।

Post a Comment

Previous Post Next Post