কুলাউড়ায় ব্যাপক উৎসাহ উদ্দিপনায় রথযাত্রা উৎসব শুরু

কুলাউড়ায়  ব্যাপক উৎসাহ উদ্দিপনায় রথযাত্রা উৎসব শুরু


স্টাফ রিপোর্টার: কুলাউড়া উপজেলায় ৯ দিন ব্যাপী শুরু হয়েছে রথযাত্রা মহোৎসব। সিটিএস মন্দিরে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে অনুষ্টিত হয়েছে রথযাত্রা উৎসব।

শনিবার (১৪জুলাই) বিকেলে পোষাইনগর সিটিএস মন্দিরের প্রাঙ্গন থেকে মঙ্গলশোভা যাত্রা শুরু হয়ে কুলাউড়া স্কুল চৌমুহনীতে গিয়ে বিশাল র‍্য্যালিটি শেষ হয়।

ভগবান জগন্নাথদেব, সুভদ্রাদেবী ও বলরাম ভক্তদের কৃপা করে দর্শন দিতে রথে আরোহন করে ছুটে আসেন, আর ভক্তগনও ভগবান জগন্নাথদেবের রথ টেনে কৃতার্থ হন এবং দর্শন করেন রথে উপবিষ্ট ঠাকুরকে। এই বিশ্বাসে প্রতিবছর সনাতন ধর্মালম্বীরা পালন করে আসছে রথযাত্রার উৎসব।

এছাড়াও কারো কারো মতে বছরের এইদিনে জগন্নাথ, সুভদ্রা ও বলদেব সাতদিনের জন্য রথে করে মাসির বাড়িতে বেড়াতে যান। তবে এই আয়োজনটি যে শুধুমাত্র ধর্মীয় বিশ্বাসের মধ্যেই সিমাবদ্ধ না থেকে সকল মানুষের এক মহোৎসবে পরিণত হয়ে গেছে তা সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবার উপস্থিতি ও উদ্দিপনাই জানান দেয়।


আজ উৎসবের দিনে বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দের আগমনে মুখরিত হয়ে উঠে কুলাউড়া উপজেলার পোষাইনগর সিটিএস মন্দিরের প্রাঙ্গন, সনাতনধর্মালম্বীরা ছাড়াও জাতি বর্ণ ভেদাভেদ ভুলে নর, নারী, শিশু, কিশোর,বৃদ্ধ, বনিতা সকল মানুষের মিলন মেলায় তিল ঠাঁই ছিলনা উপজেলার বিশাল এই রথযাত্রা উৎসবের মঙ্গল শোভাযাত্রায়।

রথযাত্রার পথিমধ্যে বিভিন্ন প্রকারের আম,কলা, বাতাসা,নকুলদানা সহ রকমারি সামগ্রী লোট কুড়ানোর সময় ভক্ত ও দর্শনার্থীদের বাঁধভাঙ্গা উল্লাস লক্ষ্য করা যায়।এছাড়াও উপজেলার বিভিন্ন মন্দির রথযাত্রা উৎসব অনুষ্টিত হয়েছে।

Post a Comment

Previous Post Next Post