৯ আগস্ট নিলামে উঠছে দাউদ ইব্রাহিমের বাড়ি


অনলাইন ডেস্কঃ ভারতের মুব্বাইয়ে অন্ধকার জগতের 'ডন' দাউদ ইব্রাহিমের একটি বাড়ি নিলামে তুলছে মোদী সরকার। আগামী ৯ আগস্ট নিলামের দিন ধার্য হয়েছে। ওইদিন মুম্বাইয়ের পাকমোদিয়া স্ট্রিটে, দাউদের পরিবারের নামে থাকা বাড়িটি নিলামে তোলা হবে। 

অর্থমন্ত্রণলয়ের দরপত্র সম্পর্কিত নোটিশে মধ্য মুম্বাইয়ের ভেন্ডিবাজার অঞ্চলের 'মাসুল্লা' নামে এই ভবনটির ন্যূনতম দর হাঁকা হয়েছে ৭৯.৪৩ লাখ রুপি। চোরাচালানকারী ও বৈদেশিক বিনিময় (সম্পত্তি দখল) আইনে দাউদের পরিবারের এই সম্পত্তির দখল নেয় সরকার।

উল্লিখিত দিনে ওয়াই বি চাভন অডিটোরিয়ামে সকাল ১০ থেকে দুপুর ১২টার মধ্যে এই নিলাম অনুষ্ঠিত হবে। পাবলিক অকশানের পাশাপাশি ই-টেন্ডার এবং সিলড টেন্ডারেও এই নিলামে যোগ দেওয়া যাবে। এজন্য আমানত হিসেবে ২৫ লাখ টাকা ৬ আগস্টের মধ্যে জমা দিতে হবে।

সম্প্রতি শীর্ষ আদালতের নির্দেশের প্রেক্ষিতে দাউদ ইব্রাহিম ও তার পরিবারের নামে থাকা তিনটি সম্পত্তির দখল নেয় ভারত সরকার। 

Post a Comment

Previous Post Next Post