স্টাফ রিপোর্টার: ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে সদর উপজেলার বিভিন্ন স্থানে বাজার মনিটরিংমূলক অভিযান পরিচালিত হয়।
২৪ জুলাই মঙ্গলবার যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ না করা, রেষ্টুরেন্ট এ নোংরা পরিবেশে খাদ্য তৈরি করা, মূল্য তালিকা না রেখে বেশি দামে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রি করা, বিভিন্ন অপরাধে সোনার বাংলা রেষ্টুরেন্টকে ২ হাজার টাকা, হাবিব ষ্টোরকে ৫ শত টাকা, এলাহি ডিম ষ্টোরকে ৫ শত টাকা, ভাই ভাই ডিমের আড়ৎকে ৫ শত টাকাসহ মোট ৩ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন সদর মডেল থানার পুলিশ ফোর্স।
