কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও গৃহস্থালী সামগ্রী বিতরণ


কমলগঞ্জ প্রতিনিধিঃ কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বেসরকারী উন্নয়ন সংস্থা সূচনা প্রকল্প ও সেভ দি চিলড্রেন-এর উদ্যোগে ৫৫০ পরিবারের মাঝে নগদ অথ র্ও গৃহস্থালী সামগ্রী বিতরণ করা হয়। ২৫ জুলাই বুধবার বেলা ২টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে নগদ অর্থ ও গৃহস্থালী সামগ্রী বিতরণ করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পতনউষার ইউনিয়নের চেয়ারম্যান প্রকৌশলী তওফিক আহমদ বাবু, সেভ দি চিলড্রেন এর প্রেগ্রাম-এর সিলেট অঞ্চলের সিনিয়র অফিসার  উত্তম কুমার চৌধুরী, প্রকল্প দল নেতা  শফিকুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান নারায়ণ মল্লিক সাগর। আয়োজকরা জানান, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ ৫০৩ পরিবারের পরিবার প্রতি নগদ ৪৫০০ টাকা ও  প্রতিবন্ধী ৪৭টি পরিবারকে ৫৫০০ টাকা প্রদান করা হয়। তাছাড়া প্রতি পরিবারে ১টি করে প্লাস্টিক বালতিসহ গৃহস্থালী সামগ্রী ও পানি বিশুদ্ধকরণ ঔষধ বিতরণ করা হয়। সব মিলিয়ে  ৫৫০ পরবিারে ব্যয় হয়েছে নগদ অর্থসহ ২৭ লাখ ৫০ হাজার টাকা। 

Post a Comment

Previous Post Next Post