বিপদসীমার ২০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে খোয়াই নদীর পানি


অনলাইন ডেস্কঃ গত কয়েকদিন বৃষ্টিপাত না হওয়ার পরও শুক্রবার সকাল থেকে বাড়ছে হবিগঞ্জ শহর ঘেঁষে বয়ে যাওয়া খোয়াই নদীর পানি। এরপর থেকে সময় যত যা‌চ্ছে পা‌নি তত বাড়‌ছে। বর্তমানে পানি বিপদসীমার ২০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, কয়েকদিন ধরে ভারতে প্রবল বর্ষণ হচ্ছে। সেই পানি খোয়াই নদীতে নামছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

পাউবোর নির্বাহী প্রকৌশলী তাওহিদুল ইসলাম জানান, সন্ধ্যা ৭টা পর্যন্ত খোয়াই নদীর পানি বিপদসীমার ১৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে, যা রাত সাড়ে ১০টার পর থেকে রাত ১২টা পর্যন্ত বিপদসীমার ২০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post