অনলাইন ডেস্কঃ বান্দরবান সদর উপজেলায় বজ্রপাতে ২ বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- কুশল দেবী তঞ্চঙ্গ্যা (২৫) ও সুজলা তঞ্চঙ্গ্যা (১৫)।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার রাজবিলার ইউনিয়নের তঞ্চঙ্গ্যা পাড়ায় এ ঘটনা ঘটে। তারা রাজবিলা ইউনিয়নের তঞ্চঙ্গ্যা পাড়া ৪ নম্বর ওয়ার্ডের রমনি তঞ্চঙ্গ্যার মেয়ে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।