‘এই বৈশাখে তুমি আমি’


বিনোদন ডেস্কঃ মিস ওয়ার্ল্ড বাংলাদেশ এভ্রিল আবারো জুটি বাধলেন ছোট পর্দার প্রিয় মুখ সজলের সঙ্গে। বিশেষ এই টেলিছবিটির নাম ‘এই বৈশাখে তুমি আমি’। এর আগে এভ্রিল তার বিপরীতে প্রথম নাটকেই সজলের মত নাট্যতারকাকে পেয়েছেন।

পহেলা বৈশাখ উপলক্ষে নির্মিত টেলিছবিটিতে সজল-এভ্রিলকে দেখা যাবে টিভি পর্দায়। এটি রচনা ও পরিচালনা করেছেন গুণী নির্মাতা রাশেদা সাজ্জাদ লাজুক।

কিছুদিন আগে পূবাইলে টেলিছবিটির শুটিং করা হয়। সেখানে অনেক বড় অ্যারেঞ্জমেন্ট করে বিশাল আয়োজনে সেট বানিয়ে দেশের গ্রাম অঞ্চলের মেলার নববর্ষ উৎসব, সংস্কৃতি, ইতিহাস এবং বিয়েবাড়ির উৎসবকে তুলে ধরা হয়েছে এই টেলিছবিতে।

এ প্রসঙ্গে নির্মাতা লাজুক বলেন, “কিছু বাধ্যবাধকতার কারণে আমরা অনেক কিছুই দেখাতে পারি না। গল্পের প্রয়োজনে যা করা দরকার সেটা করতে পারি না। তাই এবার বিগ অ্যারেঞ্জমেন্ট এ সেট বানিয়ে কাজ করেছি। গল্পের জন্য যা দরকার আর যা করা প্রয়োজন তাই করেছি। আশা করছি এমন কিছু এর আগে দর্শকরা দেখেন নি।”

এভ্রিল বলেন, “ভীষণ ভালো লেগেছে কাজ করে। সুন্দর গল্পে বেশ গোছানো একটা কাজ করেছি। গেলো ভালোবাসা দিবসে আমার একটা নাটক প্রচার হলো,এবার বৈশাখেও প্রচার হতে যাচ্ছে আমার এ নাটকটি। বেশ ভালো লাগছে। নাটকে কাজ করার ক্ষেত্রে এখন বেছে বেছে কয়েকটা কাজ করছি, খুব বেশি না।”

এই টেলিছবিতে সজল-এভ্রিল ছাড়াও আরো অভিনয় করছেন মুনিরা মিঠু, মৌ শিখা, অপু, হৃদিসহ অনেকে।

টেলিছবিটি পহেলা বৈশাখ উপলক্ষে বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলাভিশনের অনুষ্ঠানমালায় প্রচার হবে।

Post a Comment

Previous Post Next Post