প্রধানমন্ত্রীর সিলেট আগমন উপলক্ষ্যে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের আনন্দ মিছিল

প্রধানমন্ত্রীর সিলেট আগমন উপলক্ষ্যে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের আনন্দ মিছিল


স্টাফ রিপোর্টার: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট আগমন উপলক্ষে বঙ্গবন্ধু ছাত্রপরিষদ সিলেট জেলা ও মহানগর আজ এক আনন্দ মিছিল বের করে। নগরীর রেজিস্টারি মাঠ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।


বঙ্গবন্ধু ছাত্র পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি মো:মিফতাহ উদ্দিনের সভাপতিত্বে ও জেলা শাখার সাধারণ সম্পাদক ইমরান আহমেদ হাদির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি শেখ মিজান, মহানগর শাখার সাধারণ সম্পাদক মারজান হোসাইন। বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সমাবেশকে সফল করতে নিরলসভাবে কাজ করার জন্য তাগিদ দেন। মিছিলটিতে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ সিলেট জেলা ও মহানগরের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন উপজেলা ও ওয়ার্ডের শতাধিক নেতাকর্মীরা যোগদান করেন।

Post a Comment

Previous Post Next Post