কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া উপজেলার রাউৎগাও ইউপি চৌধুরী বাজার জি এস আলিম মাদ্রাসার ছাত্রছাত্রীর উদ্যোগে মিলাদ মাহফিল আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
২৫ জানুয়ারী দুপুর ১ ঘটিকায় চৌধুরী বাজার আলিম মাদ্রাসার ভারপাপ্ত প্রিন্সিপাল আব্দুল কাইয়ূম এর সভাপতিত্বে এবং সামাদ আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবনিয়া হাসিমপুর মাদ্রাসার প্রিন্সিপাল আহসান উদ্দিন সাহেব, বিশেষ অতিথি ম্যানেজিং কমিটির সদস্য ছালে আহমদ ছলু, সহকারী অধ্যক্ষ মাও:আব্দুল হামিদ, মাও:নাজমুল হোসেন, মো:আমিন হোসেন, মতলিব খান, জিয়াউর রহমান, মো:আব্দুল করিম, শাহাদাত আলি, মাহবুবুর রহমান, মাও:ফয়জুর রহমান, আব্দুল মজিদ, হোসনা আক্তার প্রমুখ।অনুষ্টান শুরুতে কোরআন তেলাওয়াত করেন মো:শামিম আহমদ।
