ছাদিকুর রহমান:
গোলাপগঞ্জে রণকেলী উওর যুব সমাজের উদ্যেগে আয়োজিত ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুস্টিত হয়েছে। শুক্রবার বিকালে অনুস্টিত খেলায় রনকেলী ফ্রেন্ড স্টার ক্রিকেট একাদশ বনাম মান্না ক্রিকেট একাদশ মুখামুখি হয়ে রণকেলী ফ্রেন্ড স্টার ক্রিকেট একাদশ ৮ উইকেটে জয় লাভ করে।
উক্ত ফাইনাল খেলায় পৌর ছাএলীগ নেতা লিজন আহমদ অপুর উপস্থাপনায়
রনকেলী যুব সমবায় সমিতির চেয়ারম্যান আবিদ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এহিয়া আহমদ চৌধুরী স্মৃতি পরিষদের সভাপতি মছনুন আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর ছাএলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, জেলা ছাএলীগের সদস্য মাহের চৌধুরী, পৌর ছাএলীগ নেতাদের মধ্যে, মাহিন আহমদ কিবরিয়া, এ.এইচ.মান্না, জিবি বার্তার বিশেষ প্রতিনিধি ছাদিকুর রহমান। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রনকেলী মডেল ক্লাবের সাবেক ফুটবলার মুহিব আহমদ, মনির আহমদ, সমাজসেবী রাসেল আহমদ, ফরহাদ আহমদ, নুরুল আহমদ প্রমুখ। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেনে অতিথিরা।
