স্টাফ রিপোর্টার: চাকরি জাতীয়করণের দাবিতে এবার রাজপথে অবস্থান নিয়েছেন কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিনিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি)। শনিবার সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের ক্লাবের সামনে সিএইচসিপি এসোসিয়েশনের আহ্বানে অবস্থান কর্মসূচি শুরু করেছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রেসক্লাবের সামনে অবস্থান করবেন বলে তারা জানিয়েছেন। দেশের বিভিন্ন থানা থেকে আগত কয়েক হাজার সিএইচসিপি’র অবস্থান নেয়ার কারণে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা দিয়ে যান চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। দাবি পূরণে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর আন্তরিক হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনকারীরা।

