গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিট ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ এর বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন।
(২৭ জানুয়ারি) শনিবার সকাল ১০ টায় কলেজের ছাত্র-ছাত্রী মিলনায়তনে ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল আমীন এর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কাজল কান্তি দাসন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির উদ্দিন সাদেক।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ক্রিড়া শিক্ষক জামাল উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডি ও ইউ পি সদস্য সেলিম আহমদ, গভর্নিং বডির সদস্য গোলাম মস্তোফা, আলাউদ্দিন এবং বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক বৃন্দ। অনুষ্ঠানে অতিথি বৃন্দ ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে নানা ধরনের উৎসাহ উদ্দীপনা মূলক বক্তব্য রাখেন। অতিথি বৃন্দ তাদের বক্তব্যে বলেন খেলাধুলা মানুষের মনে আনন্দ দেয়, খেলাধুলা মনের খোরাক। আরো বলেন, খেলাধুলায় সকলের অংশ গ্রহণের প্রয়োজন। এছাড়া অনুষ্ঠানে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠান শেষে ছাত্র ছাত্রীদের হাতে পুরুষ্কার তুলে দেন অতিথি বৃন্দ।
