বিনোদন ডেস্কঃ ‘কথা দিয়ে কেউ কথা রাখে না’ চলচ্চিত্রে জনপ্রিয় নায়ক শাকিব খানের সাথে নায়িকা হিসেবে বুবলীই অভিনয় করবেন বলে নিশ্চিত করেছেন প্রযোজক সেলিম খান। শাপলা মিডিয়া প্রযোজনা প্রতিষ্ঠানের এ চলচ্চিত্রটিতে গত কিছুদিন ধরে ঘুরে ফিরে অনেকেরই নাম আসছিল।
এ বিষয়ে চলচ্চিত্রটির প্রযোজক বলেন, ‘এই ছবিতে শাকিব খানের নায়িকা হবে বুবলী। মঙ্গলবার তার সঙ্গে কথা হয়েছে। বুবলী কাজ করতে সম্মতি জানিয়েছেন। কিছুদিন পর শাপলা মিডিয়ার বাকি ছবিগুলোর সঙ্গে এই ছবির মহরত করা হবে।’
চলচ্চিত্রটির পরিচালক উত্তম আকাশ জানান, ছবিতে বুবলীকে নেয়া হচ্ছে। প্রযোজক সেলিম ভাই আমাকে তেমনটাই জানিয়েছেন। তবে বুবলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
বুবলী শুধু বলেন, কিছু খবর চমক হিসেবেই থাক। সময় হলে সবাইকে জানানো হবে।
শাকিব-বুবলী জুটির প্রথম ছবি ‘বসগীরি’। এরপর তারা জুটি বেঁধে শুটার, অহংকার, রংবাজ ছবিগুলোতে অভিনয় করেন। এই জুটি বর্তমানে অভিনয় করছেন চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া ছবিতে। আগামীকাল থেকে টাঙ্গাইল অথবা ময়মনসিংহ এই ছবির শুটিং হবে। এছাড়া শাকিবের প্রযোজনায় ‘প্রিয়তমা’ নামের আরো একটি ছবিতে অভিনয় করবেন বুবলী।