ব্রাহ্মণবাড়িয়ায় মহিলা আওয়ামী লীগ নেত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় মহিলা আওয়ামী লীগ নেত্রী
অনলাইন ডেস্কঃ  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না আক্তার খুন হয়েছেন। রক্তাক্ত অবস্থায় বুধবার রাত ১০টার দিকে ওই নেত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় আওয়ামী লীগ ও হাসপাতাল সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।  
ঘটনাস্থলে থাকা উপজেলা আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট শিব শংকর দাস প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কালের কণ্ঠকে জানান, দশমোজা এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন শেষে নিজের বাড়ি জিনোদপুরের চরপাড়ায় ফিরছিলেন স্বপ্না আক্তার। বাঙ্গুরা থেকে জিনোদপুর যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশায় উঠলে এতে থাকা লোকজনের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। এ সময় স্বপ্না আক্তারকে ছুরিকাঘাত করে অটোরিকশা থেকে ফেলে দেয়া হয়।   

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম সিকদার রাত ১০টার দিকে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারী নেত্রীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। তবে কীভাবে কি ঘটেছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।  

Post a Comment

Previous Post Next Post