কমলগঞ্জে বঙ্গবন্ধুর ৭ই মার্চের স্বীকৃতি উদযাপনে আনন্দ শোভাযাত্রা

কমলগঞ্জে বঙ্গবন্ধুর ৭ই মার্চের স্বীকৃতি উদযাপনে আনন্দ শোভাযাত্রা
কমলগঞ্জ প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি উদযাপনে কমলগঞ্জে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মাল্টিপারপার্স অডিটোরিয়ামে এসে শেষ হয়। শোভাযাত্রায় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, সরকারি-কর্মকর্তা-কর্মচারী, শিশু-কিশোর, ক্রীড়া সংগঠন, স্কাউটস ও রোভার, পুলিশ, আনসার ও ভিডিপি এবং শিক্ষা প্রতিষ্ঠানের সুসজ্জিত বাদক দলসহ সর্বস্তরের জনতা অংশগ্রহণ করে। 

পরে জেলা পরিষদ মাল্টিপারপার্স অডিটোরিয়ামে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ হেলাল উদ্দিন, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল উপস্থিত ছিলেন। 

এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়।

Post a Comment

Previous Post Next Post