পিএসজিতে যাওয়ার ব্যাপারে আগ্রহী রোনালদো!

পিএসজিতে যাওয়ার ব্যাপারে আগ্রহী রোনালদো!
অনলাইন ডেস্কঃ রিয়াল মাদ্রিদ ছাড়ার চিন্তা শুরু করে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গোপনে কথাবার্তাও শুরু করেছেন পিএসজির সঙ্গে।

তবে এখনও পাকাপাকি কোনও সিদ্ধান্ত না নিলেও রোনালদো নাকি সবরকম বিকল্প খুঁজে রাখছেন।
সিআরসেভেনের এজেন্ট জর্জে মেন্ডিস ইঙ্গিতও দিয়েছেন রোনালদো নাকি ফ্রান্সের রাজধানীতে যাওয়ার ব্যাপারে আগ্রহী। আর সেক্ষেত্রে তার লক্ষ্য যে পিএসজি, সেটা বুঝতে অসুবিধা হয় না। ‌

রেকর্ড অঙ্কের চুক্তিতে নেইমারকে নিয়েছে পিএসজি। কিন্তু ব্রাজিলীয় সেখানে খুব একটা খুশিতে নেই, এমন খবর শোনা যাচ্ছে। এদিকে রিয়াল নেইমারের প্রতি আগ্রহী। তাহলে নেইমারকে রিয়াল নিয়ে নিলে, সেই খালি জায়গায় পিএসজিতে দেখা যেতে পারে রোনালদোকে। যদিও সেই ছবিটা এখনও স্পষ্ট নয়, তবে কখন কোন মোড় নেবে পরিস্থিতি বলা কঠিন। ‌

Post a Comment

Previous Post Next Post