স্পোর্টস ডেস্কঃ শেষ বলে একটি ছক্কা মেরে ম্যাচ জিতে নিল রংপুর রাইডার্স। তাসকিনের করা ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে উল্লাসে মেতে উঠেন লঙ্কান তারকা থিসারা পেরেরা।
শনিবার বিপিএলের ২৮তম ম্যাচে মুখোমুখি হয় মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স এবং স্বাগতিক চিটাগং ভাইকিংস। তাসকিন-বিজয়-সৌম্য সরকারদের চিটাগংকে তিন উইকেটে হারিয়ে আসরের চতুর্থ জয় তুলে নিয়েছে গেইল-ম্যাককালামরা।
দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রংপুর। ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রান তুলে ভাইকিংস।
ব্যাট করতে নেমে শুরুতেই (১১) সাঝঘরে ফেরেন চিটাগং অধিনায়ক রঞ্চি। এরপর এনামুল ৭ এবং সৌম্য ৩০ রান করে ফেরেন। গত ম্যাচে ঝড় তুলা সিকান্দার রাজা ফেরেন ২২ রানে। অন্যদিকে রংপুরের বিপক্ষে ঝড় তুলেই বিদায় নেন ভ্যান জিল। খেলেন ৬৮ রানের লড়াকু ইনিংস।
অন্যদিকে ১ রানে রিস এবং জর্ডান ২৫ রান করে সাঝঘরে ফেরেন। যার ফলে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করে চিটাগং ভাইকিংস।
জবাবে মাশরাফির ঝড়ো ইনিংস আর গেইল-মিঠুনের দায়িত্বশীল ইনিংসে ৭ উইকেট হারিয়ে রংপুর জয়ের বন্দরে পৌঁছে।
