টাইগারদের কোচ হওয়ার প্রস্তাবে অ্যান্ডি ফ্লাওয়ারের 'না'!

টাইগারদের কোচ হওয়ার প্রস্তাবে অ্যান্ডি ফ্লাওয়ারের 'না'!
অনলাইন ডেস্কঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচকে নিয়ে চলমান নাটকীয়তার মাঝে বোমা ফাটাল জিম্বাবুয়ের এক গণমাধ্যম।  দ্য জিম্বাবুয়ে স্ট্যান্ডার্ড নামে ওই পত্রিকাটির প্রকাশিত রিপোর্টে জানা গেছে, দেশটির সাবেক অধিনায়ক এবং তারকা ব্যাটসম্যান অ্যান্ডি ফ্লাওয়ারকে নাকি কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিল বিসিবি! সেই প্রস্তাব নাকি ফিরিয়েও দিয়েছেন জিম্বাবুয়ের সোনালী দিনের এই ক্রিকটার!

২০১৯ বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হলেও চলতি মাসে পদত্যাগপত্র দিয়েছেন চন্দ্রিকা হাথুরুসিংহে।

প্রধান কোচের সঙ্গে আলোচনার জন্য বেশ কিছুদিন অপেক্ষাও করেছে বিসিবি। তবে কথা দিয়েও আর বাংলাদেশে আসেননি হাথুরু। এর মধ্যেই লঙ্কান ক্রিকেট বোর্ড থেকে বিসিবিকে অনুরোধ জানানো হয়েছে হাথুরুকে ছেড়ে দিতে। এজন্য তারা জরিমানাও দিতে প্রস্তুত!
এমন পরিস্থিতিতে নতুন কোচের সন্ধানে নেমেছে বিসিবি। সে তালিকায় নাকি বিসিবির পছন্দের শীর্ষে ছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার। ১৯৯২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেকের পর জিম্বাবুয়ের জার্সিতে ৬৩টি টেস্ট ও ২১৩টি ওয়ানডে খেলেছেন তিনি। কিন্তু প্রস্তাব শুনে এখনই বাংলাদেশের কোচ হওয়ার উপযুক্ত সময় আসেনি বলে মন্তব্য করেন ফ্লাওয়ার ভাতৃদ্বয়ের অন্যতম।
টাইগারদের কোচ হওয়ার প্রস্তাবে অ্যান্ডি ফ্লাওয়ারের 'না'!

অ্যান্ডি ফ্লাওয়ারের বরাত দিয়ে দ্য জিম্বাবুয়ে স্ট্যান্ডার্ড জানিয়েছে, 'বাংলাদেশের প্রস্তাবে আমি অভিভূত।  তবে ইংল্যান্ডের যুব দলের কোচ হিসেবেই আপাতত আমি খুশি।

অ্যান্ডি ফ্লাওয়ারের কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ।  ২০০৭ সালে ইংল্যান্ডের সহকারী কোচ হিসেবে যোগ দিয়েছিলেন। দুই বছর পর পিটার মুরের জায়গায় ইংল্যান্ড জাতীয় দলের দায়িত্ব পান। ফ্লাওয়ারের অধীনে অ্যাশেজ সিরিজ জয়ের সঙ্গে টেস্ট র‍্যাংকিংয়েও শীর্ষে উঠেছিল ইংলিশরা।


Post a Comment

Previous Post Next Post