১৩৯ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১৮৫

১৩৯ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১৮৫
অনলাইন ডেস্কঃ বহুল আলোচিত পিলখানা ট্র্যাজেডির ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৫২ জনের মধ্যে সাজা বহাল রাখা হয়েছে ১৩৯ জনের। এছাড়া আসামি ও রাষ্ট্রপক্ষের আংশিক আপিল গ্রহণ করে ১৮৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

 আজ সোমবার বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চ এ রায় দেন।
রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবী এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন হাইকোর্টের বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বে তিন সদস্যের বিশেষ (বৃহত্তর) বেঞ্চ। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার।

সোমবার বেলা ২টা ৩৫ মিনিট থেকে আসামিদের দণ্ড ঘোষণা শুরু হয়। প্রথম দফায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ডপ্রাপ্তদের রায় দেয়া হচ্ছে। এক এক করে অভিযুক্তদের নাম ও সাজা ঘোষণা করছেন আদালত।

Post a Comment

Previous Post Next Post