সুব্রত পুরকায়স্থের সুস্থতা কামনায় মৌলভীবাজারে বিভিন্ন মন্দিরে প্রার্থনা

সুব্রত পুরকায়স্থের সুস্থতা কামনায় মৌলভীবাজারে বিভিন্ন মন্দি
মৌলভীবাজার প্রতিনিধিঃ  আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ'র সুস্থতা কামনায় মৌলভীবাজারে বিভিন্ন মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়।

শনিবার সকালে মৌলভীবাজার সদর উপজেলার ৪নং কাগাবলা ইউপি'র পদুনাপুর গ্রামের শ্রীশ্রী শ্যামসুন্দর ও গোপাল জিউর আখরা কমিটির উদ্যোগে মন্দিরে শ্রীশ্রী গীতাপাঠ ও এই প্রার্থনা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রার্থনায় উপস্থিত ছিলেন- আখড়া কমিটির সভাপতি বাবু লক্ষীকান্ত ঘোষ, সম্পাদক রঞ্জিত ঘোষ, অমর ঘোষ, রবিন্দ্র সরকার, বারিন্দ্র ঘোষ, অখিল ঘোষ, লবনী ঘোষ, ইরেশ বৈদ্য, কালীকান্ত ঘোষ, সুবোধ ঘোষ, সুধাময় ঘোষ, ভুবন ঘোষ, বিজয় ঘোষ, রাখাল ঘোষ, সম্পা রানী ঘোষ, লিপি রানী ঘোষসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর রাত প্রায় আড়াইটার দিকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দাদা সুব্রত পুরকায়স্থ মৌলভীবাজার চৌমহনায় সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হন। 

Post a Comment

Previous Post Next Post