ছাগলে শিম গাছ খাওয়া নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২

ছাগলে শিম গাছ খাওয়া নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২
অনলাইন ডেস্কঃ কুমিল্লার মনোহরগঞ্জে ছাগলে শিম গাছ খাওয়া নিয়ে সংষর্ষে আলমগীর হোসেন নামের এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে দুইজন।

শনিবার বেলা ১১টার দিকে উপজেলার নোয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন নোয়াপাড়া গ্রামের মোসলেম মিয়ার ছেলে।
মনোহরগঞ্জ থানার ওসি সামছুজ্জামান জানান, আলমগীর হোসেনদের শিম গাছ তাদের প্রতিবেশীদের ছাগলে খেয়ে ফেলে। এ নিয়ে ঝগড়ার সৃষ্টি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষ কামাল হোসেন আলমগীরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে, ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় তার বোন ও ভাগ্নি এগিয়ে এলে তাদেরকেও ছুরিকাঘাত করা হয়। তাদেরকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি। পুলিশ লাশ উদ্ধার করেছে।

Post a Comment

Previous Post Next Post