ব্লুমফন্টেইনে বৃষ্টির হানা; খেলা শুরু হতে দেরি

ব্লুমফন্টেইনে বৃষ্টির হানা; খেলা শুরু হতে দেরি
স্পোর্টস ডেস্কঃ  দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই হানা দিয়েছে বৃষ্টি। আজ সকাল থেকে একটি বলও মাঠে গড়ায়নি। এই রিপোর্ট লেখা অবধি ব্লুমফন্টেইনে তুমুল বৃষ্টি চলছে। বৃষ্টি থামার পর মাঠ শুকানোর প্রক্রিয়া শুরু হবে। তাই খেলা কখন মাঠে গড়াবে তা অনিশ্চিত।

ব্লুমফন্টেইন টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে প্রোটিয়ারা। ১ দিনেই তুলেছে ৪২৮ রান। জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছেন দুই ওপেনার। ডিন এলগার ১১৩ এবং ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা এইডেন মার্করাম ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন। ১৪৩ রানে রুবেল হোসেনের বলে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এলগারের সঙ্গে তার ওপেনিং জুটি ছিল ২৪৩ রানের।

এই রান উৎসবের মাঝে বাংলাদেশের প্রাপ্তি কেবল ৩টি উইকেট। ম্যাচের ৫৩.৪ ওভারে সেঞ্চুরিয়ান ডিন এলগারকে (১১৩) মুস্তাফিজুর রহমানের ক্যাচে পরিণত করে দিনের প্রথম ব্রেক থ্রু এনে দেন পেসার শুভাশিস রায়। এইডেন মার্করামকে ১৪৩ রানে সরাসরি বোল্ড করে দেন আরেক পেসার রুবেল হোসেন। শুভাশিস রায়ের দ্বিতীয় শিকারে পরিণত হন টেম্বা বাভুমা (৭)। হাশিম আমলা ৮৯ আর ডু-প্লেসিস ৬২ রানে অপরাজিত আছেন।  

Post a Comment

Previous Post Next Post