প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দিলেন আওয়ামী লীগসহ সর্বস্তরের জনগণ

প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দিলেন আওয়ামী লীগসহ সর্বস্তরের জনগণ
অনলাইন ডেস্কঃ লন্ডন থেকে দেশে ফেরার পর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দু'পাশে দাঁড়িয়ে গণসংবর্ধনা দিয়েছে আওয়ামী লীগসহ সর্বস্তরের জনগণ। 

শনিবার সকাল থেকেই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং সর্বস্তরের জনগণ বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন পর্যন্ত রাস্তার দু’পাশে ফুলের তোড়া, বিভিন্ন রং বেরংয়ের ব্যানার, ফ্যস্টুন নিয়ে দাড়িয়ে থেকে তাঁকে এই সংবর্ধনা জানান। সকাল ৯টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি অবতরণ করে। সেখানে তাঁকে সংবর্ধনা জানানোর আয়োজন করা হয়। সংক্ষিপ্ত অনুষ্ঠানে অংশগ্রহণের পর সকাল সাড়ে ১০টার দিকে তাকে বহনকারী গাড়ি বহরটি গণভবনের উদ্দেশে রওনা দেয়। এসময় রাস্তার দু’পাশে দাঁড়ানো হাজার হাজার মানুষ স্লোগান দিয়ে তাকে অভিবাদন জানান। এ সময়ে প্রধানমন্ত্রী হাত নেড়ে অভিবাদনের জবাব দেন।


প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দিলেন আওয়ামী লীগসহ সর্বস্তরের জনগণ

রাস্তার দুপাশে নেতাকর্মী ও সাধারণ মানুষ বাদ্য ও মাইকে গান বাজিয়ে, স্লোগান দিয়ে শেখ হাসিনাকে অভিবাদন জানান। শেখ হাসিনা ও পুরো রাস্তায় হাত নেড়ে অভিবাদন গ্রহণ করেন। এসময় মাইকে দেশাত্মবোধক গান বাজছিল। পথে পথে সংবর্ধনা নিতে নিতে সকাল ১০টা ৫৮ মিনিটে প্রধানমন্ত্রী গণভবনে প্রবেশ করেন। 

Post a Comment

Previous Post Next Post