ওসমানীনগরে বজ্রপাতে পুত্র নিহত, পিতা আহত

ওসমানীনগরে বজ্রপাতে পুত্র নিহত, পিতা আহত
অনলাইন ডেস্কঃ  সিলেটের ওসমানীনগর উপজেলায় বজ্রপাতে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন নিহতের পিতা। নিহত যুবক উপজেলার সাদীপুর ইউনিয়নের নওয়াগাঁও গ্রামের মন্নান মিয়ার পুত্র শাহিন মিয়া (২৪)। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।   

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার  ভোরে মাছ শিকার করতে মন্নান মিয়া ও তার পুত্র শাহিন মিয়া স্থানীয় ধনিমনি বিলে যান। বিলে তারা ভেল জাল দিয়ে মাছ শিকারকালে সকাল ৭টার দিকে বজ্রপাতে শাহিন মিয়া নিহত হন। আহত হন মন্নান মিয়া।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ ময়না তদন্তের জন্য প্রেরণ করার প্রস্তুতিকালে ইউপি সদস্যসহ স্থানীয়রা লাশটি জেলা প্রশাসকের অনুমতি নিয়ে দাফনের ব্যবস্থা করার জন্য জানান। 

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সহিদ উল্যা জানান, জেলা প্রশাসকের নিকট আবেদন পাঠানো হয়েছে, অনুমতি পাওয়া গেলে নিহতের লাশ দাফন করা হবে বলে। 

Post a Comment

Previous Post Next Post