ফেঞ্চুগঞ্জ: কেয়ার অব পিপল বাংলাদেশ এর ব্যনারে বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ বিতরন করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার এর সভাপতিত্বে ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ বিতরন অনুষ্ঠান পরিচালনা করেন পশ্চিম বাদেদেউলী যুব উন্নয়ন সংঘের সেক্রেটারি আব্দুস সাত্তার মুহিত।
ত্রান বিতরনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শামিম আহমদ, মো: রুকুনুজ্জামান চৌধুরী, মাইজগাও অটোরিক্সা সমিতির সাবেক সেক্রেটারি মোঃ সেলু মিয়া, ক্বারী আমিনুল ইসলাম জুয়েল, চেরাগ আলী, মফজিল আলী, লালা মিয়া, আমির আলী, জুরূ মিয়া, হাজী রফিক মিয়া ও সুয়েল মিয়া।
চেয়ারম্যান বলেন- সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংঘটন বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায়দের সাহায্যে যে ভাবে এগিয়ে এসেছে এবং আসছে তা অবশ্যই প্রশংসনীয়।
ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩নং ঘিলাছড়া ইউনিয়নের চৌমোহনী বাজারে বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরন করা হয়। কেয়ার অব পিপল বাংলাদেশ একটি অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সংগঠন হিসেবে তাদের উদ্দেশ্য ও পরিকল্পনা তুলে ধরেন সিনিয়র সদস্য হোসেন আহমেদ চৌধুরী। সংগঠনের আহবায়ক মো:জয়নুল ইসলাম সহ কার্যক্রম পরিচালোনা করেন সদস্য সাইফুল ইসলাম সাহেদ, সরওয়ারুজ্জামান চৌধুরী, তানবির চৌধুরী, আক্তারুজ্জামান, ফখরুল ইসলাম, হাবিবুল ইসলাম মারুফ, ত্রাণ বিতরন কার্যক্রমে সার্বিক সহায়তা করেন পশ্চিম বাদেদেউলী যুব উন্নয়ন সংঘের সদস্য বৃন্দ।
