কুলাউড়ায় এম.এ গণী কলেজে মাদক বিরোধী র‍্যালি অনুষ্টিত।

জাহিদ হাসানঃ ব্রাক্ষনবাজার এম.এ গণী কলেজে মাদক বিরোধী র‍্যালি অনুষ্টিত হয় । মাদক কে না বলুন, সুন্দর সমাজ গঠন করুন এই উদ্দেশ্যে ২২শে জুলাই শনিবার ১১ঘটিকায় কেয়ার ফার্মেসির আয়োজনে কুলাউড়া উপজেলার ব্রাক্ষনবাজারে এম.এ.গনি আদর্শ কলেজে মাদক বিরোধী র‍্যালি অনুষ্টিত হয়। র‍্যালিটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে এম.এ. গণী সরকারি প্রাথমিক বিদ্যালয় এসে শেষ হয় । র‍্যালিতে উপস্তিত ছিলেন এম.এ.গণী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শাহ আলম সরকার, সহকারী অধ্যাপক মোঃ আব্দুল নুর, প্রভাষক আব্দুস শহীদ, প্রভাষক মোঃ নাহিম উদ্দিন, প্রভাষক মোঃ তাবেকুল ইসলাম, প্রভাষক রাকিবুল ইসলাম, প্রভাষক মোঃ রৌশন আরা শহিদ, সাংবাদিক মঈনুর রহমান সাহান, অফিস সহকারি সাইফুল ইসলাম রাহাত, (সাবেক ছাত্র) রিয়াদুল ইসলাম ও সুজন দেব নাথ, কেয়ার ফার্মেসীর সত্বাধীকারী এবং আন্দলনের নেতা খন্দকার সাইদুজ্জামান তানভীর ছাড়াও আর উপস্থিত ছিলেন অত্র কলেজের ছাত্র ছাত্রীরা। মানবনন্ধনে বক্তারা মদক সেবনকারীদেরকে মাদকের ভয়াবহতা সম্বন্ধে সচেতন ও মদক সরবরাহ কারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। অনুষ্টান শেষে সভাপতির বক্তব্যে খন্দকার সাইদুজ্জামান তানভীর আশাবাদ ব্যাক্ত করেন কুলাউড়ায় একটি মাদক নিরাময় কেন্দ্র প্রতিষ্ঠা করার। এছাড়া মাদক এমন একটি সামাজিক সমস্যা শুধু আইন প্রয়োগ করে নিবারণ করা সম্ভব নয়; এজন্য প্রয়োজন একটি সামাজিক আন্দোলন, অভিভাবকদের নজরদারি ও সচেতনতা এবং এর কুফল সম্পর্কে ব্যাপকভিত্তিক প্রচার ও প্রচারণা। তবে মাদকাসক্তদের চিকিত্সা ও পুনর্বাসন একটি জটিল প্রক্রিয়া। কারণ সঙ্গদোষে বা না বুঝে অনেক পথভ্রষ্ট যুবক-যুবতী বিপথগামী হলে তাদের সুস্থ জীবনে ফিরিয়ে আনা সামাজিক দায়িত্ব।

Post a Comment

Previous Post Next Post