দর্শকদের মন জয় করেছেন শাকিলা

জাকির আহমেদ চৌধুরী: ছোটপর্দার বেশ পরিচিত মুখ শাকিলা দীর্ঘদিন ধরে ছোটপর্দায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। ছোটপর্দায় অভিনয় করলেও তার ইচ্ছা ভবিষ্যতে বড়পর্দায় অভিনয় করা। তার পরের গল্প জানতে অভিনেত্রী শাকিলার সাথে কথা হয়, আলোচনার চুম্বক অংশটুকু পাঠকের জন্য দেয়া হলোঃ

আপনার ক্যারিয়ার শুরুটা কবে থেকে

ছোটবেলা থেকে স্বপ্ন ছিল ক্যামেরার সামনে কাজ করার। শুরুর গল্পটা এইচএসসি পরীক্ষার পর পরই ভর্তি হলাম থিয়েটারে। দেড় বছর ক্যামেরার পেছনে কাজ শিখলাম। সালাউদ্দিন লাভলুর একটি ধারাবাহিক নাটকে কাজ করি। এই নাটকটি দেখার পরই আসলে অনেক নাটকের অফার আসে। প্রায় ১৪-১৫টি ধারাবাহিক নাটকে কাজ করা হয়েছে।

ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান

নিজেকে ভালো একজন অভিনেত্রী হিসেবে প্রকাশ করতে চাই। আর আজ থেকে ৫ বছর পর নিজেকে ছোটপর্দায় সেরা ৫ এর ভেতরে দেখতে চাই কাজের মাধ্যমে।

আপনার সবচেয়ে বড় গুণ কি

আমার কি কি গুণ আছে তা দর্শকরা ভালোই বলতে পারবে, তার মধ্যে বড় গুণ হচ্ছে আমি মিথ্যা কথা বলি না।

আপনি ভবিষ্যৎ কোথায় স্থির হতে চান বড়পর্দায় না ছোটপর্দায়

প্রত্যেকটি মানুষই যার যার জায়গা থেকে একটা ভবিষ্যৎ পরিকল্পনা থাকে তেমনি আমারও আছে, আর সেটি অন্য কিছু নয় অভিনয় নিয়ে। বর্তমানে আমি ছোটপর্দা নিয়ে ভাবছি যখন নিজেকে বড়পর্দার জন্য ফিট মনে করবো তখন ভাববো। বড়পর্দায় দর্পণ মুভির ব্যানারে আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় ‘চুরি চুরি মন চুরি’ ছবিতে অভিনয় করেছি। ছবিটি এখন ও রিলিজ হয়নি। ছবিটির গল্প খুবই ভালো ছবিটি সকল শ্রেণীর দর্শকদের বাংলা ছবি দেখার উৎসাহ জোগাবে।

ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলুন

আব্বু-আম্মু, ছোটভাই আর আমি এই হচ্ছে আমার পরিবার। আমার ছোটভাইটাকে খুবই আদর করি কাজের ফাঁকে যতুটুকু সময় পাই আমার ছোট ভাইকে সময় দিই।

আপনার অভিনীত উলে­খযোগ্য নাটকগুলো কি কি

আমার অভিনীত উলে­খযোগ্য নাটকগুলোর মধ্যে বারান্দায় রোদ্র, দহন, বাবুই পাখির বাসা, ঝামেলা আনলিমিটেড, মগের মুল্লুক।

Post a Comment

Previous Post Next Post