এটা কী পরলেন শিল্পা !

এটা কী পরলেন শিল্পা !
বিনোদন ডেস্কঃ শিল্পা শেঠী, বয়স ৪১ পেরিয়ে গেলেও গ্ল্যামারে এখনও অনন্য বলিউডের এ কর্ণাটক তারকা। কি অভিনয়, কি ব্যক্তিজীবন সবখানেই শিল্পা নিজেকে প্রমাণ করেছেন।

ফলে নব্বই দশকে হাজারো হৃদয়ে ঝড় তোলা বলিউড বিউটিকে নিয়ে এখন ভক্ত-শুভার্থীদের ভালোবাসা-অনুরাগের কমতি নেই।

কিন্তু সম্প্রতি ইনস্ট্রাগ্রামে প্রকাশিত শিল্পার এক ছবি নিয়ে উঠেছে তুমুল ঝড়। ঝড় উঠেছে শিল্পার পোশাকের নেতিবাচকতা নিয়ে। ছবিতে তাকে এমন এক পোশাকে দেখা গেছে, যেটা না শাড়ি, না গাউন।

পরনের ধাঁচে পোশাকটি অনেকটা শাড়ির মতো হলেও, এটিকে গাউনও বলা যায়; কিংবা পুরনো শাড়ি থেকে তৈরি গাউন। দাদা সাহেব ফালকে পুরস্কার হাতে ভিন্নধর্মী পোশাকে যোগের সাহার ক্যামেরায় ধরা পড়া শিল্পার এ ছবি নিয়ে তাই আলোচনা চলছেই।

আধা শাড়ি আর আধা গাউন ধাঁচের এ পোশাকের পাড় রুপালী। সেইসঙ্গে মিলিয়ে শিল্পার হাতে আঙুলে রুপালি আংটি, হাতে রুপালী ব্রেসলেট, এমনকি পায়ে রুপালি রঙা স্যান্ডেল।

শিল্পার এ ধরনের ফ্যাশন নিয়ে তৃপ্ত নন ভক্তরা। তবে এটাই প্রথমবার নয়, কিছুদিন আগেও এক ধরনের আঁচলযুক্ত শাড়ি পরেছিলেন শিল্পা। সেটা অদ্ভূত হলেও এবারের মতো ছিল না। ভক্তদের প্রত্যাশা এ ফ্যাশন ঝোঁক থেকে ফিরবেন পুরনো শিল্পা।

১৯৯৩ সালে শাহরুখ খানের বিপরীতে বাজিগর ছবির মাধ্যমে বলিউডে এ পা রাখেন শিল্পা। বলিউড ছাড়াও তামিল, তেলেগু ও কন্নড় চলচ্চিত্রে প্রতিভার ঝলক দেখিয়েছেন তিনি।

Post a Comment

Previous Post Next Post