মাছ ধরতে ব্যস্ত মানুষ: তবুও নেই পর্যাপ্ত মাছ

কুলাউড়া প্রতিনিধিঃ  কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের  ছোট বড় সকল পেশার মানুষ মাছ ধরতে ব্যস্ত সময় পার করছেন।টিলাগাঁও ইউনিয়নের মনু নদীর বাঁধ ভেঙ্গে ইউনিয়নের বেশির ভাগ গ্রাম পানিতে তলিয়ে যায়।আর এতে খুব কস্টে দিন পার করছে গ্রামের মানুষ।কিন্তু গ্রামের সবাই পানিতে মাছ ধরতেছে  আনন্দ সহিত।
গ্রামের মানুষ জানান,৫দিনের ভারি বর্ষনে মনু নদীর বাঁধ ভেঙ্গে ইউনিয়নের বেশির ভাগ গ্রামের মানুষ এখন পানিবন্দি।
মাছ ধরতে আসা নুরুল ইসলাম জানান,মনু নদীর বাঁধ ভেঙ্গে সারা গ্রামের মানুষ পানিবন্দি তাই তারা একসাথে পানিতে মাছ ধরতে   এসেছে,
ঔ এলাকার ওয়ারিছ আলী জানান,সকাল থেকে অনেক রোধ অপেক্ষা করে তিনি মাছ ধরছেন কিন্তু এখনো তেমন মাছ ধরতে পারেননি।
ঘুরে দেখা যায় ইউনিয়নের বেশির ভাগ এলাকার মানুষ পানিবন্দি এবং গ্রামের ছোট-বড় সবাই বিভিন্ন জায়গায় মাছ ধরতেছে।

Post a Comment

Previous Post Next Post