লন্ডন ব্রিজে নিহত সন্ত্রাসীদের জানাযা না পড়ার ঘোষণা ১৩০ ইমামের

লন্ডন ব্রিজে নিহত সন্ত্রাসীদের জানাযা না পড়ার ঘোষণা ১৩০ ইমামের
অনলাইন ডেস্কঃ লন্ডন ব্রিজে পুলিশের গুলিতে নিহত তিন সন্দেহভাজন হামলাকারীরর জানাজা পড়বেন না বলে ঘোষণা দিয়েছেন ব্রিটেনের ১৩০ ইমাম ও ধর্মীয় নেতা। পূর্ব লন্ডন মসজিদে এক সমাবেশে তারা এ ঘোষণা দেন। গত শনিবার রাতে লন্ডন ব্রিজ এলাকায় সন্ত্রাসী হামলায় সাত ব্যক্তি নিহত ও ৪৮ জন আহত হন। পরে পুলিশ তিন হামলাকারীকে গুলি করে হত্যা করে।  

ইমাম ও ধর্মীয় নেতারা বলেন, ইসলামে সন্ত্রাসের কোনো স্থান নেই। এ ধরনের ঘৃণ্য সন্ত্রাসীদের নামাযে জানাযায় কারও যোগ দেওয়াও উচিত না। আমরা অন্যান্য ইমাম ও ধর্মীয় নেতাদের সন্ত্রাসীদের জানাযা থেকে বিরত থাকার আহবান জানাই। কারণ ইসলামের উজ্জ্বল শিক্ষার সঙ্গে মানুষ হত্যা কখনই যায় না।

পূর্ব লন্ডন মসজিদ ও লন্ডন মুসলিম সেন্টারের চেয়ারম্যান মুহাম্মদ হাবিবুর-রহমান বলেন, ইসলাম সম্পর্কে ভীতি ছড়াতে ধর্মের অপব্যাখা করে মানুষকে দ্বন্দ্বের মধ্যে ফেলা দেওয়া এক গভীর ষড়যন্ত্রের অংশ। এ ধরনের কুসংস্কার মোকাবেলা বিশ্বের সব মুসলমানকে এগিয়ে আসতে হবে।

Post a Comment

Previous Post Next Post