অনলাইন ডেস্কঃ
বিশ্বেই বৃদ্ধি পাচ্ছে সামরিক উত্তেজনা। একদিকে উত্তর কোরিয়ার একের পর এক
মিসাইল পরীক্ষা। অন্যদিকে, যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত আমেরিকা। আর এরই
মধ্যে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি, দেশটির অস্ত্র ভান্ডারে থাকা
৯৯ ভাগ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুদ্ধের জন্য একেবারে তৈরি রাখা রয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী
সের্গেই শোইগুয়ের শঙ্কা, রাশিয়ার উপর যে কোনো মুহূর্তে হতে পারে হামলা। আর
সেই সম্ভাব্য পরমাণু হামলা মোকাবিলা করার জন্য এসব ক্ষেপণাস্ত্রকে
সতর্কাবস্থায় রাখা হয়েছে এবং এর মধ্যে শতকরা ৯৬ ভাগ ক্ষেপণাস্ত্রকে
তাৎক্ষণিকভাবে ছোঁড়া যাবে।
এ
ব্যাপারে শোইগু জানান, রাশিয়া বর্তমানে এমন এক ধরনের নতুন ক্ষেপণাস্ত্র
তৈরি করছে যা ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়াতে সক্ষম
হবে। সম্প্রতি আমেরিকা প্রথমবারের মতো আন্ত:মহাদেশীয় ব্যালিস্টিক
ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থার পরীক্ষা করেছে। আর এরপরেই এমন হুঁশিয়ারি
দিল রাশিয়া।
উল্লেখ্য,
মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষার পর উত্তর কোরিয়া
বলেছে, তারাও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি
নিচ্ছে। অন্যদিকে, উত্তর কোরিয়ার একটি সংবাদপত্র জানিয়েছে, এই বিষয়ে উত্তর
কোরিয়ার সামরিক বাহিনী সর্বোচ্চ নেতা কিম জং উনের নির্দেশের অপেক্ষায় রয়েছে
পিয়ংইয়ংয়ের সেনাবাহিনী।
