যে কারণে ক্রিকেটের বাইরে রায়না

যে কারণে ক্রিকেটের বাইরে রায়না
স্পোর্টস ডেস্কঃ ভারতীয় দলের মারকুটে এই ব্যাটসম্যান সুরেশ রায়নাকে দীর্ঘদিন বাইশ গজে দেখা যাচ্ছে না। জাতীয় দলে তিনি এখন অনিয়মিত। এখন ঘরোয়া ক্রিকেটেও পাওয়া যাচ্ছে না তাকে৷

ইংল্যান্ডের বিরুদ্ধে গত ফেব্রুয়ারিতে জাতীয় দলের জার্সিতে শেষবার টি-২০’তে নেমেছিলেন মাঠে৷ উত্তরপ্রদেশের হয়ে মাত্র তিনটি রঞ্জি ম্যাচই খেলেছেন এই আসরে৷ মুস্তাক আলি ও বিজয় হাজারেতে পাওয়া যায়নি তাকে৷

অনেকেই তখন বলছিলেন রায়না ক্রিকেট ছেড়ে রাজনীতিতেই ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন৷ অন্যদিকে তার উত্তরপ্রদেশ দলের কোচের অভিযোগ, রায়নার ক্রিকেটে এখন আর মন নেই৷ ফ্যামিলি ম্যান হওয়ার পর থেকেই রায়নার ক্রিকেট থেকে ভালোবাসা কমে গিয়েছে তাঁর৷

তবে এ প্রসঙ্গে রায়নার কথাটা শুনলে দৃষ্টিভঙ্গিটা বদলে যাবে সবার৷ রায়না ও তার ছোট্ট দশ মাসের মেয়ে গ্রেসিয়া দু’জনেই বেশ অসুস্থ ছিল গত কয়েক মাস৷ রায়নার জ্বর ও চিকেন পক্স হয়েছিল৷ রায়না জানালেন, তিনি বিসিসিআই ও উত্তরপ্রদেশকে জানিয়েই ছিলেন যে, তাঁকে সাময়িক অব্যাহতি দেওয়া হোক৷

রায়না আরও বলেন, "লোকের বলার জন্য কিছু একটা চাই৷ তারা এটা-সেটা বলবেই৷আমার মেয়েকে আমি হাসপাতালে নিয়ে গিয়েছিলাম৷ বাড়ির কাজ করছিলাম৷ এটার জন্য আমার সমালোচনা করা হচ্ছে৷ বাইরের লোক এসে তো এই কাজগুলো করে দেবে না। তাই না। "
তবে আইপিএল টেনে রায়না আবার বাইশ গজে ফিরছেন স্বমহিমায়৷ দলের ক্যাপ্টেনের থেকে সেরাটা দেখতেই মরিয়া তার ফ্যানেরা৷

Post a Comment

Previous Post Next Post