স্পোর্টস ডেস্কঃ
আগেই জানা গিয়েছিলো, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে
স্লো-ওভাররেটের কারণে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি
বিন মুর্তজা। এবার আরো একটি দুঃসংবাদ পেলেন মাশরাফি। ম্যাচ ফি'র ৪০ শতাংশ
জরিমানা করা হয়েছে তাঁকে। সেই সাথে জরিমানা করা হয়েছে বাংলাদেশ দলের বাকি
ক্রিকেটারদেরও।
রোববার
(২ এপ্রিল) আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মাশরাফির এক ম্যাচের
নিষেধাজ্ঞা ও ম্যাচ ফি'র ৪০ শতাংশ জরিমানা করার পাশাপাশি দলের অন্যদের
ম্যাচ ফি'র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।
ম্যাচ
রেফারি অ্যান্ডি পাইক্রফট জানিয়েছেন, ম্যাচের সার্বিক পরিস্থিতি বিবেচনা
করে দেখা গেছে, নির্ধারিত সময়ের পর ২ ওভার ঘাটতি ছিল বাংলাদেশের। তাই এই
জরিমানা করা হয়।
গতকাল
শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে বড় ব্যবধানে হারের দিনে
বাংলাদেশ অধিনায়ককে এই শাস্তি দেওয়া হয়। তাই পরবর্তী সিরিজে একটি ওয়ানডে
খেলতে পারবেন না মাশরাফি।
এর
আগে ডাম্বুলায় সিরিজের প্রথম ওয়ানডের পর স্লো ওভাররেটের কারণে বাংলাদেশ
দলকে সতর্ক করেছিলেন ম্যাচ রেফারি। বৃষ্টিতে ভেসে যাওয়া দ্বিতীয় ওয়ানডেতেও
ফিল্ডিং শেষ করতে প্রায় ২৫ মিনিট বেশি সময় নিয়েছিল বাংলাদেশ।
