স্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারের বড়লেখায় ডাকাত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার
(৯ মার্চ) গভীর রাতে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের মাধবছড়া রেলওয়ে
ব্রিজের কাছ থেকে পুলিশ ও স্থানীয় জনসাধারণ মিলে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন সাব্বির হোসেন (৩০), ফয়েজ আহমদ (২২) ও সেলিম আহমদ (৩২)।
তিনজনের বাড়িই বড়লেখা উপজেলায়। তাদের কাছ থেকে একটি দাসহ বিভিন্ন ধরণের
দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বড়লেখা
থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদি হাসান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,
‘ডাকাতির প্রস্তুতির সময় তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতির
প্রস্তুতির মামলা হয়েছে। আজ (গতকাল শুক্রবার) তাদেরকে জেল হাজতে পাঠিয়ে
দেওয়া হয়েছে।