আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন অভিনেত্রী রোজিনা

আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন অভিনেত্রী রোজিনা
অনলাইন ডেস্কঃ চলচ্চিত্রের সোনালী অতীতের প্রিয়মুখ চিত্রনায়িকা রোজিনা ফেসবুকে ভুয়া আইডি নিয়ে ভীষণ বিপাকে পড়েছেন। কয়েকমাস ধরে রোজিনা নজর করেছেন, তার ‘রোজিনা’ নাম দিয়ে সার্চ করলে অসংখ্য ফেক ফেসবুক আইডি পাওয়া যায়। তবে এরমধ্যে অবকিল তার নিজস্ব আইডির মতো ‘রেনু পার্ল’ নামের আরও একটি আইডি রয়েছে।

একসময়ের জনপ্রিয় অভিনেত্রী তাঁর নামে ভুয়া ফেসবুক আইডির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন। জানা গেছে রোজিনা নামের বেশকিছু আইডি ফেসবুকে খোলা রয়েছে। অথচ এগুলোর সাথে তাঁর সম্পৃক্ততা নেই। রোজিনা বলেন, আমার নিজস্ব একটি ফেসবুক আইডি আছে রেনু পার্ল নামে। সেখানে গুটিকয়েক সাংবাদিক, আমার পরিবারের লোকজনরা আছেন। তবে সেটি রোজিনা নামে নয়।

জানা গেছে, বেশ ক'দিন ধরে ‌‌‘রোজিনা রেনু’ নামের একটি আইডি থেকে নানা আপত্তিকর পোস্ট দেয়া ছড়ানো হচ্ছে। নানা শিল্পীদের সঙ্গে ছবি দিয়ে সাধারণ মানুষকে নানা প্রতারণার ফাঁদে ফেলা হচ্ছে।

রোজিনা বলেন, এমতাবস্থায় আমি চিন্তিত। এর থেকে পরিত্রাণের জন্য শিগগিরই আমি আইনি ব্যবস্থা নেব। প্রয়োজনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিমের সাহায্য নেব আমি। ভুয়া আইডিগুলোর যন্ত্রণা দিনদিন বাড়ছে। 

Post a Comment

Previous Post Next Post