শনিবার সিলেট মাতাবে আইয়ুব বাচ্চুর এলআরবি

শনিবার সিলেট মাতাবে আইয়ুব বাচ্চুর এলআরবি
সেই তুমি কেন অচেনা হলে, রূপালি গিটার, কষ্ট পেতে ভালবাসি, মাধবি, ফেরারি এই মন- এর মতো জনপ্রিয় গান আর গিটারের সুরে সিলেটের ব্যান্ড সঙ্গীত প্রেমীদের মন মাতাতে এবার সিলেটে আসছে আইয়ুব বাচ্চুর ব্যান্ড দল এলআরবি।

আগামীকাল শনিবার (১১ মার্চ) সিলেটের উপশহরস্থ আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের সিলেট সুইমিং ক্লাবে অনুষ্ঠিতব্য ‘টুয়ার্ডস হারমনি’ শীর্ষক কনসার্টে গান গাইবে এলআরবি।

সিলেটের লিডিং ইউনিভার্সিটির ব্যান্ড অর্ফিয়াসের আয়োজনে অনুষ্ঠিত হবে কনসার্টটি।

টিকিট এর মূল্য গ্র্যান্ড স্ট্যান্ড- ২০০ টাকা আর পুল গ্রাউন্ড ১৫০ টাকা।

কনসার্টের টিকিট পাওয়া যাবে নগরীর সুরমা টাওয়ার (৭ম তলা) ও রংমহল টাওয়ারস্থ (নিচ তলা) লিডিং ইউনিভার্সিটি ক্যাম্পাসে।

এছাড়াও ০১৬৭৭৩৬৪৬৪২, ০১৭৯৮০২৭০০৭, ০১৭২৩৯৮৮৪০৮, ০১৬৭০৫৭০৯৭২ যোগাযোগ করেও টিকিট সংগ্রহ করা যাবে।

Post a Comment

Previous Post Next Post