বিনোদন ডেস্কঃ
দূর থেকে দেখলে কোনো পথচারীর মনে হতে পারে, স্থানীয় কোনো ব্যক্তি স্কুটারে
চেপে পরিবার নিয়ে ঘুরতে বেরিয়েছেন। কিন্তু কাছে এলেই সেই ধন্দ কেটে যায়।
কারণ, স্কুটারের ওপর বসে থাকা সেই ব্যক্তি সাধারণ কেউ নন। তিনি ‘মুন্না
ভাই’খ্যাত অভিনেতা সঞ্জয় দত্ত। ‘ভূমি’ ছবির শুটিংয়ের ফাঁকে স্ত্রী মান্যতা ও
যমজ দুই সন্তানকে নিয়ে ভারতের আগ্রার অলিতে গলিতে ঘুরে বেড়িয়েছেন সঞ্জয়।
দীর্ঘদিন
কারাবাসের পর গত বছর জেল থেকে মুক্তি পেয়েছেন সঞ্জয়। মুক্তির পর বলিউডে
ফিরে আসতে দেরি করেননি তিনি। ওমাং কুমারের ছবি ‘ভূমি’র মাধ্যমেই বলিউড
প্রত্যাবর্তন হচ্ছে এই তারকার। ছবির শুটিং চলছে দিল্লিতে। শুটিংয়ের ফাঁকে
ইউনিটের কারও স্কুটারে চেপে বসেন সঞ্জয় দত্ত। আর তাঁর যাত্রাসঙ্গী হন
স্ত্রী ও দুই সন্তান। সেদিনের একটি ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে
পোস্ট করে মান্যতা লিখেছেন, ‘পরিবারের সঙ্গে স্কুটারে করে সাধারণ একটি
ভ্রমণের সঙ্গে আর কোনো কিছুর তুলনা হয় না... আমরা আগ্রার অলিগলি ঘুরে
বেড়িয়েছি। জীবন সুন্দর, তাই ঈশ্বরকে জানাই ধন্যবাদ।’
জানুয়ারির
শেষের দিকে ‘ভূমি’র শুটিং শুরু করেছেন সঞ্জয় দত্ত। এই ছবিতে আরও থাকছেন
অদিতি রাও হায়দারি। মুক্তি পাবে এ বছরের জুলাই মাসে। হিন্দুস্তান টাইমস
