অনলাইন ডেস্কঃ
বাংলাকে দাপ্তরিক ভাষা করতে চায় কানাডার টরন্টো সিটি কাউন্সিল। ইতোমধ্যে এ
ব্যাপারে একটি জরিপও শুরু করেছে তারা। জরিপে সেখানকার বাংলা ভাষাভাষীদের
মতামত নেওয়া হচ্ছে।
টরন্টোর
বাঙ্গালি অধ্যুষিত ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জেনেট ডেভিসের প্রস্তাবের
পরিপ্রেক্ষিতে সিটি কাউন্সিল এ উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে কানাডাভিত্তিক
বাংলা নিউজপোর্টাল নতুনদেশ.কম।
কাউন্সিলর
জেনেট ডেভিস জানান, বর্তমানে ১০টি জাতিভিত্তিক ভাষা সিটি কাউন্সিলের
দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃত। তার মধ্যে বাংলা নেই। সে কারণেই তিনি
বাংলাকে দাপ্তরিক ভাষা হিসেবে গ্রহণের জন্য সিটি কাউন্সিলের সভায় প্রস্তাব
এনেছিলেন। কাউন্সিল সেই প্রস্তাব গ্রহণ করেছে। এখন জনমত জরিপে এর পক্ষে
মতামত পাওয়া গেলেই প্রস্তাবটি গৃহীত হবে বলে।
তিনি
আরও জানান, সিটির ওয়েবসাইটে জরিপের মাধ্যমে মতামত নেওয়া হচ্ছে। তিনি
বাংলাদেশী কমিউনিটিকে ওই ওয়েবসাইটে গিয়ে বাংলাকে দাপ্তরিক ভাষা হিসেবে
গ্রহণের পক্ষে মতামত দেওয়ার আহ্বান জানান।
টরন্টো
সিটি কাউন্সিলের নথিপত্র, বিভিন্ন বিজ্ঞপ্তি, নির্দেশনা বর্তমানে ১০টি
এথনিক ভাষায় অনূদিত হয়ে প্রচার হয়। জেনেট ডেভিসের প্রস্তাবটি গৃহীত হলে
বাংলা ভাষায়ও সিটির সব ধরনের নথিপত্র প্রচারিত হবে।
