গুনারত্নের অবিশ্বাস্য ব্যাটিংয়ের কাছে হারলো অস্ট্রেলিয়া

গুনারত্নের অবিশ্বাস্য ব্যাটিংয়ের কাছে হারলো অস্ট্রেলিয়া
অনলাইন ডেস্কঃ শ্রীলঙ্কার জয়ের জন্য তখন প্রয়োজন ১১ বলে ৩৬ রান। ইনিংসের ১৯তম ওভারে বল করতে এলেন আগের তিন ওভারে মাত্র ১৬ রান দেওয়া অজি বোলার ময়েজেস হেনরিকস। ব্যাট হাতে স্ট্রাইকিং প্রান্তে তখন আসেলা গুনারত্নে। প্রথম বলে রান নিতে না পারলেও দ্বিতীয় বলটা কভার দিয়ে উড়িয়ে সীমানার বাইরে পাঠালেন। এই ছক্কায় শুরু হয় গুনারত্নের তান্ডব। এরপরের দুই বলেও ছক্কা হাঁকিয়ে করলেন ছক্কার হ্যাট্রিক। মাঝে ৫ম বল ডট আর ৬ষ্ঠ বলে কভার অঞ্চল দিয়ে বাউন্ডারি। এক ওভারেই রান উঠলো ২২। আর তাতে শ্রীলঙ্কা পৌঁছে গেলো জয়ের কাছাকাছি। এরপর শেষ ওভারের প্রথম বলে ৪ আর তৃতীয় বলে ছয় মেরে ম্যাচ নিয়ে এলেন হাতের মুঠোয়। শেষ বলে প্রয়োজন ছিলো ২ রান। গুনারত্নে বাউন্ডারি হাঁকিয়ে জয়ের উল্লাসে মাতলেন। এক গুনারত্নের কাছে হেরে গেল অস্ট্রেলিয়া। আর ২ উইকেটের জয়ের ফলে টানা ২ ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিলো লঙ্কানরা। ১৭৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা ইনিংসের পঞ্চম ওভারের মধ্যেই ৪০ রান তুলতে হারায় ৫ উইকেট। সেখান থেকে প্রায় অবিশ্বাস্য এক জয় ছিনিয়ে আনেন আসেলা গুনারত্নে ও চামারা কাপুগেদারা। কাপুগেদারা ৩২ বলে ৩২ রান করে ফিরে গেলেও ৪৬ বলে ৮৪ রানের হার না মানা দুর্দান্ত ইনিংস খেলে জয় ন্যেই মাঠ ছাড়েন গুনারত্নে। ৬ চার ও ৫ ছক্কার এই ইনিংসই প্রায় হারতে বসা ম্যাচ বের করে আনে অস্ট্রেলিয়ানদের হাত থেকে। এ জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতে নিলো শ্রীলঙ্কা।

Post a Comment

Previous Post Next Post